বুধবার , ০৮ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৭:২৪, ৭ এপ্রিল ২০২৬

বিসিবির নতুন এডহক কমিটি, সভাপতি তামিম ইকবাল

বিসিবির নতুন এডহক কমিটি, সভাপতি তামিম ইকবাল
ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

তিনি জানান, এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিন মাসের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।

এনএসসি আরও জানিয়েছে, বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি নতুন এডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে। 

 

সর্বশেষ

জনপ্রিয়