প্রধানমন্ত্রীর আহ্বান
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, পেশাদারিত্বে আপস নয়
রাজধানীর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল সোয়া ১১টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয় এটি দেশের সম্পদ।
প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো অবস্থাতেই পেশাদারিত্বে আপস করা যাবে না। সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বক্তব্যে তিনি ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ওই ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়, যা স্বাধীনতাপ্রিয় মানুষের মধ্যে আশা জাগিয়েছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী অস্থিরতা ও প্রশাসনিক অচলাবস্থার সময়ে বাহিনীর ভূকা ছিল অমিসাধারণ।
তিনি অভিযোগ করেন, পিলখানা ঘটনার পর দীর্ঘ দেড় দশকে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে। তবে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাহিনী দেশের আস্থা ধরে রেখেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।





































