বুধবার , ০৮ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:৫৪, ৮ এপ্রিল ২০২৬

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে ইন্টারনেটে ধীরগতি আশঙ্কা

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে ইন্টারনেটে ধীরগতি আশঙ্কা
ছবি সংগৃহীত


সারাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সাময়িক ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকদিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চারদিন প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।

এ সময় কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-মি-উই-৫ (SEA-ME-WE-5)-এ ‘Shunt Fault Repair’ সংক্রান্ত কাজ পরিচালিত হবে। ফলে এই ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী কিছু সার্কিট সাময়িকভাবে প্রভাবিত হতে পারে।

এর প্রভাব হিসেবে ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে বিকল্প সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযোগ সচল রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়